| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৩:২১:৪৭:পূর্বাহ্ন  |  ১৫৯২৭১৭ বার পঠিত
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই
ছবির ক্যাপশন: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকে এসব দলিল সই হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ইসহাক দার ও তৌহিদ হোসেনের একান্ত বৈঠকে উভয়পক্ষের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে, সেগুলো হলো- দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি; দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন; সংস্কৃতি বিনিময়; দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরইমধ্যে পাকিস্তান সমাধান করেছে বলেও দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। 

উল্লেখ্য, এক যুগ পর এটি পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। দুই দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় এসে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪