| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদপুরের এক পুকুরে তরুণের অর্ধগলিত লাশ

ফরিদপুর শহরের একটি পুকুর থেকে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ( ৩০মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হেলিপেট বাজার এলাকার একটি মসজিদসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা ওই তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অবৈধ ক্লিনিক সিলগালা

শেরপুরের নালিতাবাড়ীতে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিল।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহে ‘ফুয়েল কার্ড’ চালু করেছে জেলা প্রশাসন

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণ নিহত, আটক ২

নোয়াখালীর সদর উপজেলায় মাদককে কেন্দ্র করে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি হামলায় নিরব (২৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে আন্ডারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিরবের মৃত্যু হয়।

বিস্তারিত...

সুনামগঞ্জে হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি জুতার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

লেভেলক্রসিং দুর্ঘটনায় দায়িত্বে গাফিলতের প্রমাণ, তদন্ত প্রতিবেদন প্রকাশ

কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে ১২ জন নিহতের বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি রবিবার (২৯ মার্চ) তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। তদন্তে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতের বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে।

বিস্তারিত...

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ল প্রায় ৩০টি ঘর

চট্টগ্রাম নগরের ইস্পাহানি গেটসংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে নগরের জাকির হোসেন রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

ভাঙ্গায় তেল মজুদ রেখেও বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে তেলের কৃত্রিম সংকট, পাম্পে দীর্ঘ লাইন

ঝিনাইদহ জেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। জেলার ৩৬টি ফিলিং স্টেশনের মধ্যে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে থাকা পাম্পগুলোতে দিন দিন ভিড় বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যাচ্ছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ার মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

বিস্তারিত...

রাতে আটক করল সেনাবাহিনী, সকালে মুক্তি দিল পুলিশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাতে মাটি পাচারের সময় সেনাবাহিনীর অভিযানে আটক একটি চক্রকে পরদিন সকালে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী মাটি পাচারের সঙ্গে জড়িত

বিস্তারিত...

কচুয়ায় সেচ পাম্পের যন্ত্রাংশ চুরি, বিপাকে ২শ’ কৃষক

চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের তেগুরিয়া বিল যেখানে ৭৫ একর জমিতে প্রায় ২০০ কৃষকের স্বপ্ন জড়িয়ে আছে সোনালি ফসলের সাথে। মিলন হোসেন এর মালিকানাধীন একটি পানি সেচ পাম্প থেকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রাংশ, ক্যাপাসিটার, স্টাটার ও মেইন সুইচ চুরি হয়। এতে করে পুরো সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। যা সরাসরি প্রভাব ফেলছে কৃষকদের বোরো ধান উৎপাদনে।

বিস্তারিত...

নিখোঁজে ৩০ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি শিশু আরিয়ার

নড়াইল কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে গতকাল শনিবার (২৮ মার্চ) সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া (৭) ও শিশু রাফিয়া (৬)। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন।

বিস্তারিত...

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিদর্শন দিবস পালিত হয়েছে। রবিবার(২৯ মার্চ) সকালে শহরের খারদ্বার এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সভাকক্ষে “সকল ধরনের বৈষম্য বন্ধে চাই রাজনৈতিক সদিচ্ছা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনটি করা হয়।

বিস্তারিত...

গ্রেপ্তারের পরেও থামেনি হুমকি, আতঙ্কে নুরুল ইসলামের পরিবার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং অভিযুক্তদের গ্রেপ্তারের পরও ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নুরুল ইসলাম ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪