| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলার আসামি বাবা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর বাহবুবুর রহমান।

বিস্তারিত...

কাপাসিয়ায় ৪ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুুতিকালে একটি প্রাইভেট কারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার ফোর্স টহল ডিউটি করার সময় জানতে পারেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুুতি নিচ্ছে।

বিস্তারিত...

দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ১নং লাইনে লাইনচ্যুত হওয়ায় ২নং লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিস্তারিত...

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত অর্থ ও কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

বিস্তারিত...

পটুয়াখালীতে গাছের ডালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

পটুয়াখালীর সদর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

সুন্দরবনে বাঘ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে বাগেরহাটে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সেমিনারে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

বিস্তারিত...

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইন, কৃষি উৎপাদন হুমকিতে

ঝিনাইদহ জেলায় চলমান জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। জেলার মোট ৩৬টি ফিলিং স্টেশনের মধ্যে সদর উপজেলায় ১৬টি, শৈলকুপায় ৫টি, হরিণাকুন্ডুতে ১টি, কালীগঞ্জে ৮টি, কোটচাঁদপুরে ৩টি এবং মহেশপুরে ৩টি স্টেশন রয়েছে। সংকট শুরু হওয়ার পর থেকেই এসব স্টেশনে তেল নিতে ভিড় বাড়ছে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বিস্তারিত...

গ্যাস লিকেজের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জব্দকরা পেট্রোল খোলা বাজারে বিক্রি

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মজুদের পেট্রোল জব্দ করে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করলেন উপজেলা নির্বাহী অফিসার। রবিবার (২৯মার্চ) সোনালী ব্যাংকের মাধ্যমে পেট্রোল বিক্রি'র তেতাল্লিশ হাজার ছয়শত ষোল ও জরিমানার দশ হাজার জমা করা হয়।

বিস্তারিত...

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আফসানা মিমির (২৮) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরে যুবকের মৃত্যু

লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের জেরে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের পরিবার দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে তা প্রকাশ পায়।

বিস্তারিত...

যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।

বিস্তারিত...

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কের তানভির ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪