নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল। লাল পতাকা টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়ে যান। ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।
আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় শৃঙ্খলা ফেরাতে যশোরে পরিবহন সেক্টরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮মার্চ) সকালে থেকে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এই তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে মাগুরার শ্রীপুরে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলার ৩শ জন দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।
রাজবাড়ীর কালুখালীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর সদর উপজেলার চন্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কের শিবরামপুরের চন্ডীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর সদরের পুরাতন গোডাউন রোডে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারি গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলা সদরের পুরাতন গোডাউন রোডে নির্মাণাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে র্যাবের চট্টগ্রাম ইউনিট। একই সঙ্গে তাদের বর্তমান জীবনযাপন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরার শ্রীপুরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বুধবার ভোররাতে ঝিনাইদহের শৈলকুপার নাঙ্গলবাধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. সুজন আলী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোহনচন্ডী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর আজ বুধবার ভুক্তভোগী ছাত্রীর বাবা গপেন্দ্র নাথ রায় বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে আল-আরাফাহ্ নামে যাত্রীবাহী বাস। এ সময় বাসে আগুন লেগে অধিকাংশ পুড়ে যায়। তবে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়ায় ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে আগুন ধরে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহতরা হলেন, রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, শহিদুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম এবং শিউলি বেগম। নিহত মমিনুল ইসলাম ও শিউলি বেগম ভাই–বোন এবং তায়েবা নিহত দুইজনের ভাতিজি।
ঈদের আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায়। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও আগাম প্রস্তুতির কারণে এবার তুলনামূলক স্বস্তিতে পারাপার করছেন মানুষ।
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
“রাষ্ট্রের সহায়তার প্যাকেটগুলো কোথায় যাচ্ছে—এ প্রশ্ন এখন জনগণের। বিএনপি কি অসহায়-দুস্থদের দল? সব অসহায়-দুস্থ কি শুধু বিএনপিতেই আছে? সরকারের দান-অনুদান কোথায় যাচ্ছে, তা আমরা জানতে চাই?” এমন মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।