বগুড়া শহরের জামিলনগর এলাকায় সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের উদ্যোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকা অবস্থায় আমি বহু জায়গায় তার সাথে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০টি ইয়াবা ট্যাবলেটের সঙ্গে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন।
টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার খোকসাতে চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫৬৮টিন ভেজাল গুড় জব্দ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও রিপোর্টার্স২৪ ডটকমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ঈদ উপলক্ষে দরিদ্র্য মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজলার মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদুল ইসলামকে বেধড়ক মারধর করেছে বিক্ষুদ্ধরা। মঙ্গলবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়ায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা ডুবোচরে একটি ডুবোচরে(বগার চর)আটকে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চের ভেতরে থাকা ৭০ থেকে ৮০ জন যাত্রী।
গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বিগত প্রায় ৪বছর পূর্বে চাঁদপুর আধুনিক লঞ্চঘাট নির্মাণ কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি। ঘাটের পন্টুনের সাথে সিঁড়িগুলো অনেক উঁচু। নেই বিশ্রামাগার। ঘাটে থাকা পরিবহনে অব্যবস্থাপনা। সব মিলিয়ে একটি হযবরল অবস্থা। যার ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চে আসা যাত্রীরা ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রদক্ষেপ নেয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র উল্টো।
ঈদের ছুটির আগের দিন বকেয়া বেতন পরিশোধ না করে মালিক কারখানায় তালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
কুষ্টিয়ার দৌলতপুরে ঈদকে সামনে রেখে বেড়েছে মাদকের রমরমা ব্যবসা। চাহিদাও বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুন। ব্যবসায়ীরাও হয়ে পড়েছেন বেপরোয়া। মাদকের নিরাপদ রুট হিসেবে পরিচিত দৌলতপুর উপজেলার বিভিন্ন সীমান্ত সবসময়ই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মাদক চোরাচালান ও মাদকের ব্যবসা হয়ে থাকে এমন অভিযোগ খোদ নির্বাচিত জনপ্রতিনিধির।
বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত পৈতৃক বাসায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।
ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।