| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুবর্ণচরে অসহায় বিধবার পাশে ইউএনও

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম দারিদ্র্যের মধ্যে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে অদম্য জাবেদের হাতে ‘সৌহার্দ্য ফুড শপ’ হস্তান্তর

ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে কফি বিক্রি করে জীবিকা নির্বাহ করা শিক্ষার্থী জাবেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক ভ্রাম্যমাণ দোকান ‘সৌহার্দ্য ফুড শপ’। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পৌর ইকো পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দোকান হস্তান্তর করা হয়। জাবেদের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় সামাজিক সংগঠন নবগঙ্গা রক্ষা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি সম্মানজনক উপার্জনের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।

বিস্তারিত...

ইসলামপুরে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে মারধরের অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে।

বিস্তারিত...

মাগুরায় মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারসংলগ্ন বেরইল শামসুদ্দিন দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। গত ২০২৫ সালের ৪ ডিসেম্বর জাতীয় দৈনিক গণজাগরণ ও দৈনিক সমাজের কথা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে এক হাজার টাকার পোস্টাল অর্ডার সুপারের অনুকূলে প্রেরণের নির্দেশনা ছিল। তবে অনুসন্ধানে অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

কারা হেফাজতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কারা ও পুলিশ সূত্রে জানা যায়, কারাগারে থাকা অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিস্তারিত...

গুরুদাসপুরে ওসির সামনেই চাঁদা দাবি যুবদল নেতার

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতেই হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

নাটোরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

নাটোরের নলডাঙ্গায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়া উপনির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেছেন, সদরবাসী তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়। বগুড়া সদর আসনে এখন উপনির্বাচন হবে।

বিস্তারিত...

বগুড়ায় ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকেল ৪টায় আন-নববী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শামা ওবায়েদের ত্রাণসামগ্রী বিতরণ

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

বিস্তারিত...

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিস্তারিত...

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জেরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

সরকারি সুবিধা প্রাপ্তিতে দলীয় পরিচয় বিবেচ্য হবে না: এমপি রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভাতা কার্ড, রিলিফ কার্ডসহ যে কোনো সরকারি সুবিধা প্রদানে উল্লাপাড়ায় দলীয় পরিচয় বিবেচ্য বিষয় হবে না। যে প্রাপ্য, তাকেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।

বিস্তারিত...

বোয়ালখালীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩তম ফাঁসি দিবস পালিত

বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩তম ফাঁসি দিবস।

বিস্তারিত...

বগুড়া উপ-নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, আবারও উপনির্বাচনে দিবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪