| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : দগ্ধ ৯ জনকে নেয়া হচ্ছে ঢাকায়

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

কুষ্টিয়ার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। সোমবার আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। রাগিব রউফ চৌধুরীর পিতা ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরী।

বিস্তারিত...

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

জামালপুর ট্রেনে কাটা পড়ে কপিল উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেল স্টেশনের আউটারের এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

তারাকান্দা মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শুনানি

ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব উদযাপনের মতবিনিময় সভা

আগামী ২ মার্চ লালন স্মরণোৎসব। এ উপলক্ষে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সৌদিতে সড়ক দুর্ঘটনা: বাবা-মা ও দুই বোনকে হারিয়ে গ্রামে ফিরল ছোট্ট ফাইজা

ওমরাহ শেষে ফেরার পথে থেমে গেছে একটি পরিবার। বেঁচে আছে শুধু ছোট্ট ফাইজা। এখনো তার জখমের দাগ, আর মনে অজানা অপেক্ষা। একাই বেঁচে ফিরল সে, কিন্তু সৌদিতে নিভে গেছে তার পুরো পরিবার।

বিস্তারিত...

চাঁদপুরে বালুবাহী ট্রাকের যাতায়াত : ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক

চাঁদপুর জেলা সদর থেকে লক্ষ্মীপুর সড়ক ও সদরের নানুপুর থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত সড়কে সাতটি বালু ও পাথর বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছয় ও দশ চাকার ট্রাকগুলো মাল বহন করে চলাচল করায় দুটি সড়ক ব্যপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠান মালিকদের সড়ক বিভাগ থেকে নোটিশ দেয়া হলেও এখনো পূর্বের অবস্থায় রয়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠান।

বিস্তারিত...

কুষ্টিয়ায় প্রশাসনকে সঙ্গে নিয়ে বাজার তদারকিতে নামলেন আমির হামজা

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া পৌরবাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে কৃষি বিপণন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সরেজমিনে বাজার তদারকি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বিস্তারিত...

প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

: এ বছরও ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালিত হয়নি। যৌথ আয়োজনের জটিলতা, নিরাপত্তা শঙ্কা এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে বহু প্রতীক্ষিত সেই দু’বাংলার একুশের মিলনমেলা বসেনি।

বিস্তারিত...

নড়াইলে পুষ্টির চাহিদা মেটাতে বিষমুক্ত শাক-সবজি ও ফলের বাগান

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে মো. পল্লব নামের এক যুবক গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। সরজমিন গিয়ে দেখা যায়, বাড়ির আঙ্গিনায় ২০ শতাংশ জমিতে তিনি তৈরি করেছেন এ বিষমুক্ত ফল ও শাক-সবজি বাগান। এ বাগানে রয়েছে নানার প্রকারের ফল গাছ ও শাক-সবজি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের নামে দুদুকের মামলা

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করেছে দুদক।

বিস্তারিত...

নোয়াখালীতে প্লাস্টিকের জুতার ভেতর ইয়াবা পাচার

নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিস্তারিত...

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমডাঙা গ্রামের বাসিন্দা ইউনুস মোল্লা (৫৫), সাদ্দাম মোল্লা (২২) ও আমেনা বেগম(৪০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে মারাত্মক জখম করেছে বলে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনীর উৎসব আমেজ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় বইছে উৎসবের আমেজ। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সমিতির ১৭টি পদের বিপরীতে লড়ছেন ৩৫ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪৩৪ জন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪