কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় বইছে উৎসবের আমেজ। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সমিতির ১৭টি পদের বিপরীতে লড়ছেন ৩৫ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪৩৪ জন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ,লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কশালগাঁও গ্রামে অভিযান চালিয়ে ইয়াকুব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে গত সাত মাসে (আগস্ট থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ১৩৯টি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব মামলায় ১৪৪ জনকে আসামি করা হয়েছে এবং ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাগল হারানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন পরেশ বর্মন (৪৫) নামে এক ব্যক্তি। রোববার(২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনা কন্যা ক্রিস হুই মৌলভীবাজারের টিকরপাড়াের যুবক সুকান্ত সেন-এর সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন।
নকলা উপজেলা-এ সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরাম-কে গ্রেপ্তারের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার সুচী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
সন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। উপজেলার গ্রামগঞ্জের আমবাগানগুলোতে ফুটতে শুরু করেছে আম্র মুকুল। সেই মুকুলের মিষ্টি ঘ্রাণে সুবাসিত হয়ে উঠেছে চারদিক। সকাল-বিকেল হালকা বাতাসে ভেসে আসা মুকুলের সৌরভ পথচারী থেকে শুরু করে সবার মন ছুঁয়ে যাচ্ছে।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের মোট ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
কচুয়া উপজেলা-এ মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে তাকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার।
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া।