| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

নাটোরের নলডাঙ্গা ও লালমনিরহাটের হাতীবান্ধায় সারের সংকট ও অতিরিক্ত দামের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। রোববার সকালে শুরু হওয়া এ কর্মসূচি উপজেলা প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয়।

বিস্তারিত...

র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ আটক

খুলনার সোনাডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) র‍্যাব-৬-এর হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র‍্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

বিস্তারিত...

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপির রহমাতুল্লাহ

বরিশাল নগরীর দপ্তরখানা এলাকায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে ৬ হাজার ভারতীয় সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদীতে চোরাকারবারি চক্রের গুদামজাতকৃত বিপুল পরিমাণ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন–৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দুই উপদেষ্টা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।

বিস্তারিত...

চাঁদপুর সদরের আরএমও ডা.আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

২০১৮ সালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা করেন।

বিস্তারিত...

লাঙ্গল ছেড়ে হাত পাখায় গোলাম মসিহ্

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে নতুন উত্তাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গোলাম মসিহ্ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন

বিস্তারিত...

শাহরাস্তিতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

চাঁদপুর শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত...

৮ ডিসেম্বর চাঁদপুর হানাদার মুক্ত দিবস

১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল। এদিনে চাঁদপুর সদর মডেল থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ প্রথম চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।

বিস্তারিত...

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট আক্কেলপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মন্টু সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রুকিন্দীপুর ইউনিয়নের ভালকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের ‌সব লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশাহারা হয়ে পড়েছেন ওই কৃষক। রোববার (৭ ডিসেম্বর) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামে সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাশে বসে আছেন।

বিস্তারিত...

রাজবাড়ীতে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা বাঁশের সীমানা প্রাচীরঘেরা অংশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ স্থানীয়দের।

বিস্তারিত...

বগুড়া ডেন্টাল সোসাইটি কমিটির সেমিনার

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়া কমিটির সম্মেলন ও সাইন্টিফিক সেমিনার শহরের লা-ভিলাতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মেলন ও সাইন্টিফিক সেমিনারের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়

বিস্তারিত...

ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪