লীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আমাদের ধর্মীয় শিক্ষায়, সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার কারণে প্রত্যেক জায়গাতেই কমবেশি দুর্নীতি হয়ে থাকে। সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করি। এখন থেকে যার যার জায়গা থেকে আমরা খারাপ প্র্যাকটিস করব না।
ফরিদপুর জেলার ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতা-কর্মিরা। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
পঞ্চগড়ে শীতের তীব্রতা যেন প্রতিদিনই নতুন রূপ নিচ্ছে। ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গজুড়ে যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশের শীতলতম স্থান তেঁতুলিয়া। টানা চার দিন ধরে এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আটকে আছে। দিনের শুরুতেই হিমেল বাতাস আর শিরশিরে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৯) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাঈম বিশ্বাস (২৫)।
রাজধানীর ভাটারা থানার বিসমিল্লা রোডের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে আপন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী ছিলেন।
আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস—বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। দিনটি ঘিরে রংপুরের পায়রাবন্দে প্রশাসনের প্রচেষ্টা থাকলেও স্মৃতিকেন্দ্র ও তার ধ্বংসপ্রায় বাস্তভিটায় সংস্কারের তেমন অগ্রগতি নেই।
৮ ডিসেম্বর সোমবার শেরপুর পৌরসভা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সোমবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় তিনি শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের নাগরিক সুবিধা সহজীকরণ ও সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নাকচ করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।
নারায়ণগঞ্জে সাবেক প্রেস ক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, মেয়র আইভীর বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক হয়রানি ছাড়া কিছু নয়। তিনি আইভীর দ্রুত মুক্তি ও জামিনের দাবি জানিয়েছেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক গৃহবধূ। আয়েশা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) পরিচালিত অভিযানে আল মদিনা প্যাকেজিং এবং মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ১১৫ কেজি নিষিদ্ধ পলিথিন।
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।