বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু হয়েছে। শনিবার বিকেলে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া শহর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন শহর শ্রমিক কল্যান কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মেহেদি হাসান,
গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়া বিল এলাকায় দীর্ঘদিন ধরেই চলছিল বক শিকারের মহোৎসব। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও শিকার বন্ধ হচ্ছিল না। শিকারীরা আগেভাগেই অভিযান সম্পর্কে খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। অবশেষে শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া বন বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম
কুষ্টিয়া সদর এলাকার হরিপুর সালদাহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে মূল্যবান লাল বালু উত্তোলন করছে স্থানীয় বালু খেকো । দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাচার করছে প্রভাবশালী কথিত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা বালু খেকো সিন্ডিকেট।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাত্তা এলাকায় গ্যাস লিকেজ এবং ফোনের চার্জার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাঁথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যহতি দিয়ে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হোন সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
শেরপুরের শ্রীবরদী ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অবৈধ ভাবে সার পাচার করে আসছে একটি চক্র । গতকাল ভায়াডাঙ্গা থেকে বকশিগঞ্জ উপজেলার কামালপাত্তি এলাকায় যাওয়ার পথে ১৫ বস্তা সার সহ একটি ভ্যান আটক করা হয়। এলাকাবাসির দাবি আরও ৩টি ভ্যান পালিয়ে যায়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের তর্কবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ক্যাজুয়ালিটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বাগেরহাট শহরের ঐতিহাসিক পুরাতন জেলখানা পুকুরটি দীর্ঘদিন কচুরিপানায় ঢাকা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের স্বেচ্ছাসেবকরা পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন।
পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু ইউসুফের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলা নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।