| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এইচএসসিতে শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ যশোর শিক্ষা বোর্ডের

এইচএসসি পরীক্ষায় এবছর-২৫, শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ নজরুল ইসলাম।

বিস্তারিত...

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে যশোর মুক্ত দিবস

বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল–সবুজের পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী।

বিস্তারিত...

যশোরে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিস্তারিত...

রাবি সমাবর্তন নিয়ে অসন্তোষ, তিন ব্যাচের শিক্ষার্থীদের বর্জনের ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীরা সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় পরিবহন মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে হোসিয়ারি মার্কেটে আগুন,পুড়ে ছাই ৩০ দোকান

শহরের নতুন পালপাড়া এলাকার সমীর কর মার্কেটে শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় আগুন লেগে ৩০টি হোসিয়ারি ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

কাপ্তাই–রাঙ্গামাটি ২৪ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

পর্যটনসমৃদ্ধ রাঙ্গামাটিকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও খেলাধুলাবান্ধব হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাপ্তাই থেকে রাঙ্গামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জুলাই হত্যা মামলার আসামিকে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ইশতেহার ঘোষণায় তোলপাড়

সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ‘জুলাই হত্যা মামলার’ এক আসামির উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

বিস্তারিত...

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে নামার প্রয়োজন হবে না: বাবুল খান

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন, শিক্ষকের মর্যাদা উচ্চকিত করতে হবে এবং তাদের জীবনমান উন্নত করতে আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবী আদায়ের জন্য কখনোই রাজপথে নামার প্রয়োজন হবে না।

বিস্তারিত...

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১০ দশমিক ৫ ডিগ্রি

শীতের শুরুতেই কাঁপুনি ধরিয়ে দিল পঞ্চগড়। উত্তরের এই জেলায় আবারও নেমে এসেছে তাপমাত্রার পারদ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস চলতি মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা এ পর্যন্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।

বিস্তারিত...

বেনাপোল বন্দরে আটকে আছে দেড় শতাধিক সুপারির ট্রাক

বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক আটকে আছে। এসব ট্রাকের পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। অচলাবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাকপ্রতি প্রায় ২ হাজার টাকা করে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে।

বিস্তারিত...

জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ী মোড়ে শুক্রবার বিকেলে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর প্রধান কাজ। আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, মাদক ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে সমাজে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ মাদকের আশেপাশে যাবেনা। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে।

বিস্তারিত...

দৌলতপুরে গুলি করে কৃষক হত্যার ঘটনায় আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে গুলি করে রফিক মন্ডল(৪৮) নামে একজন কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রফিক মন্ডল একই গ্রামে মৃত মতা মন্ডলের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ফারুক আলী (২৮) নামে একজনকে আটক করেছে। সে পচাভিটা গ্রামের চাঁদ আলীর ছেলে।

বিস্তারিত...

খোকসায় পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপ‌জেলায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও এক‌টি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প‌তিবার গভীর রা‌তে ওসমানপুর ইউনিয়‌নের ৩ নং ওয়া‌র্ডের ওসমানপুর কলপাড়া গ্রা‌মে এই অভিযান চালানো হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় জ্বিনের বাদশা গ্রেপ্তার

অলৌকিক ক্ষমতাধর জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মহিদুল ইসলাম (৩৫)। খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে ফাঁদে ফেলে টাকা নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪