| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চুয়াডাঙ্গায় ডাকাতি প্রতিরোধে পুলিশের সতর্কতা প্রচার

চুয়াডাঙ্গার জীবননগরে সম্প্রতি সড়ক ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এসব ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা

অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট উৎপাদনের অপরাধে মেহেরপুরে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

বিস্তারিত...

ভূমিকম্পে চবির একাধিক হলে ফাটল

গত ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশ কেঁপে ওঠে। যদিও ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে অনেক দূরে, তবুও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন হলেও এর প্রভাব দেখা গেছে। বিশেষ করে শাহজালাল হল ও শাহ আমানত হলে ফাটল ও ক্ষয়ক্ষতির ঘটনা নজরে এসেছে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যান চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া বাজার সংলগ্ন রোমেলা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়ায় যুবদলের গণসংযোগ ও মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে বগুড়া শহরে গণসংযোগ ও মিছিল করেছে যুবদল।

বিস্তারিত...

যশোরের মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দী দিলেন পিতা

যশোরে আপন মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে আটক বাবার বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা। কোমল পানীয় ‘মোজো’-র সঙ্গে চেতনানাশক খাইয়ে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রোববার দুপুরে বাবাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক বাবা আসলাম হোসেন, মণিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

বিস্তারিত...

নাটোরের বিএনপি'র প্রার্থীর ধান কাটা কর্মসূচি পালন

নাটোরের লালপুরে বিএনপি'র প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমধর্মী ‘ধান কাটা’ কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

চাহিদা বাড়ছে নড়াইলের চ্যাপা শুঁটকির

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের শলুয়া এবং সিংগাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে শীত মৌসুমের শুরুতেই প্রস্তুত হচ্ছে দেশীয় পুঁটিমাছের শুঁটকি। কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়া এবং নিরাপদ পরিবেশে এই পুঁটিমাছের শুঁটকি তৈরি হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে।

বিস্তারিত...

চট্টগ্রামে এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো. অহিদুর রহমান নামের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

নাইক্ষ্যংছড়ির সীমান্তে মিয়ানমারের সামরিক বাহিনীর ৫ সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার

বিস্তারিত...

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম হকা ডাক্তারের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে গাছ কাটা অব্যাহত রয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে হরিহরনগর–নবদুর্গাপুর সড়কের পাশে অর্ধেক কাটা অবস্থায় একটি নিম গাছ ও একটি শিশু গাছ দেখা যায়। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ রেখে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।

বিস্তারিত...

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যানি

মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপি–র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের পাবলিক লাইব্রেরি ও টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর পক্ষ থেকে বগুড়া শহরের মো. সাজ্জাদ হোসেন নামে এক তৃণমূল নেতাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাউফলে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন

বাউফল উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা বিএনপি সিনিয়র আহবায়ক মোঃ আব্দুল গনি সিকদারের সভাপতিত্বে শহরের মূল কেন্দ্রে হাসান দালাল মার্কেটে এই ভবন উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুঃ মুনির হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪