| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন

মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের বাসভবনে আগুন লেগেছে। ধোঁয়া ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

কু‌ষ্টিয়ার সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপন ও আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

ঝিনাইদহে আ’লীগকে রুখতে আইনজীবী ঐক্য পরিষদের বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদ। বুধবার সকালে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের র‌্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে শেষ হয়।

বিস্তারিত...

পলাতক আ. লীগ নেতাদের সাথে যোগাযোগ, রাঙামাটির এনামুল হক আনসারি গ্রেপ্তার

রাঙামাটিতে এনামুল হক আনসারি নামে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ববুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

বিস্তারিত...

‘জুলাই যোদ্ধার’ ফেসবুক পোস্ট দেখে নওফেলের বাসায় পুলিশের অভিযান

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন বলে একজন ‘জুলাই যোদ্ধার’ একটি ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ।

বিস্তারিত...

যশোরে ফর্সা সন্তান জন্মের অভিযোগে স্ত্রীকে তালাক

যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামে মোজাফ্ফর হোসেন নামের এক যুবক তার স্ত্রী মনিরা খাতুনকে তালাক দিয়েছেন, কারণ তাদের সন্তান আফিয়ার ত্বক ও চুলের রং বিদেশিদের মতো ধবধবে সাদা। জানা গেছে, বছর পাঁচেক আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফ্ফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের।

বিস্তারিত...

শ্রীপুরে প্রভাতী-বনশ্রী বাসে আগুন

গাজীপুর শ্রীপুরে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় পার্ক সাইন ফিলিং স্টেশনের পাশে পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেয়া হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, অভিযুক্তকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

লক্ষ্মীপুরে ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকিদাতাকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।

বিস্তারিত...

আশুলিয়ায় বাসে আগুন

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে বলে জানা যায়। বুধবার (১২ নভেম্বর) সকালে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে ভোর পৌণে ৫টার দি

বিস্তারিত...

যশোরে তিন আওয়ামীলীগ কর্মীর বাড়িতে ককটেল হামলা

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থক তিনজনের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে তাদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার রফিক (৫৫), মো. শরিফুল ইসলাম (

বিস্তারিত...

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উ

বিস্তারিত...

চাঁদপুরে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ‘শস্য কর্তন ও মাঠদিবস’ পালিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়িতে "বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনাধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠদিবস" অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে অভিভাবকহীন নবজাতক উদ্ধার

বেনাপোল পৌর এলাকার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়। এ মহতি উদ্যোগের কাজটি করেছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪