| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অসহায় প্রতিবন্ধী পরিবারের ছোট্ট শিশুটি কিডনি রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের এক প্রতিবন্ধী পরিবারের তিন বছর বয়সী শিশু কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। শিশুটির চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা চেয়েছেন অসহায় এই পরিবারটি।

বিস্তারিত...

চট্টগ্রামের পাহাড়তলিতে হাসান তারেক খুনের মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে গত বছরের আলোচিত হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামির নাম মোহাম্মদ আলাউদ্দিন ওরফে আলো (৪১)। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে। তিনি নোয়াখালীর সুধারাম থানার মাসিমপুর এলাকার হাজী তোফায়েল আহমেদের ছেলে।

বিস্তারিত...

খুদে ফুটবলার সোহান পাচ্ছে ‘বিকেএসপির বৃত্তি’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১০ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

কুষ্টিয়ায় চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার কুমারখালীতে দোকানে চুরির অভিযোগে দুই কিশোরকে রাতভর নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১২টার পর নির্যাতনের শিকার এক কিশোরের মা বাদী হয়ে দোকান মালিক আজাদসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।

বিস্তারিত...

জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামির যাবজ্জীবন

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়ক এলাকায় জুয়া খেলায় হেরে পার্টনার রেহান উদ্দিন মিজি (৫৫) নামে ব্যাক্তিকে হত্যার দায়ে মো. খোরশেদ আলম (২৭) নামে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিস্তারিত...

বেনাপোলে মাদক ব্যবসায়ী হাফিজুরের ১০ বছর কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে বেনাপোলের পুটখালী এলাকার মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরীকে ওরফে মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

বিস্তারিত...

ব্যাগ চুরির অপরাধে ৫ ভুয়া সাংবাদিক আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে ৫ ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

সুবর্ণচরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দোকানপাট বন্ধ

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি আনিসুল হক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের ঘটনায় ২জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র হামলায় ৪ জন গুলিবিদ্ধ ও ২ জন নিহতের ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। এরা হলেন, নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত: মোস্তাক আহমেদের ছেলে রিফাত আহমেদ (২৫) ও একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. লিমন মিয়া (১৯)।

বিস্তারিত...

চাঁদপুরে সিসিটিভি দেখে আটক হওয়া চোরের জামিন, ক্ষুব্ধ সালমান খান ও শাবনুর

গত ২১ অক্টোবর চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সালমান খান নামের এক ব্যক্তির বাড়িতে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়। এ ঘটনার পর থানায় অভিযোগ করেছিলেন সালমান খানের স্ত্রী শাবনুর। তবে ঘটনার ২০ দিন অতিবাহিত হয়ে গেলেও আসামিদের আটক বা স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

কৌশলে নারীর অশ্লীল ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ১

কৌশলে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় মো. আশরাফুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

বিস্তারিত...

শেরপুরে আইনজীবীর বাড়িতে হামলা

শেরপুরের নালিতাবাড়ীতে এক আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার কালিনগর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় আইনজীবীর মা মোছা: রাহিলা খাতুন বাদী হয়ে রাতেই নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিস্তারিত...

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, চালক পুড়ে মারা গেছেন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীর রাতে ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪