| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি

নওগাঁর বদলগাছীতে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমিল) ২০২৫-২৬ অর্থবছরের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন।

বিস্তারিত...

রাঙামাটি জেনারেল হাসপাতালে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি জেনারেল হাসপাতালে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

“ইসলামী দলের নেতা ‘নো হাংকি পাংকি’ কথাটি কিভাবে বলেন?”

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দলের নেতা গতকাল যে বক্তব্য দিয়েছেন, তা জনগণ ভালোভাবে গ্রহণ করেননি। একটি দলের নায়েবে আমীর, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বলতে পারেন ‘নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে?

বিস্তারিত...

চট্টগ্রামে সরোয়ার হত্যা, সাজ্জাদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে জনসংযোগে গুলি করে সরোয়ার হোসেন প্রকাশ বাবলাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে মামলায়।

বিস্তারিত...

জামালপুরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরায় ১ বছরের কারাদণ্ড

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাট এলাকায় যমুনা নদীতে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরার অপরাধে মো. রুবেল মণ্ডল (২৫) নামক এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

বিস্তারিত...

গোয়ালন্দে বিষাক্ত তিল জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে প্রশাসনের অভিযানে প্রায় ৫ মণ বিষাক্ত তিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে সাংবাদিককের কাজে বাধা দেয়ার অভিযোগ

মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।

বিস্তারিত...

শৈলকুপায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে সিএনজি দুর্ঘটনায় শিশু নিহত

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটোরিকশা আরোহী তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হয়।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মাছবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় অপপ্রচারের অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ দলীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : দুলু

নাটোরে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে সব ধরণের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব মেনে নেওয়া হবে না।

বিস্তারিত...

লক্ষ্মীছড়িতে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা, শূন্য পদ ৭৪টি

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ৪০টি। এসব বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ ২৩৪টি থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৬০ জন শিক্ষক।

বিস্তারিত...

চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় অভিসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪