চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরুতেই চট্টগ্রামের বায়েজিদ একই এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চালিতাতলী এলাকায় বিকেলে এ ঘটনায় মো. ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে নির্বাচনী ময়দানে ঝাপিয়ে পড়ুন, মানবতার কল্যাণ করলে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ বগুড়া জেলা অফিস আয়োজিত জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের কাপাসিয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাসা ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা পরিষদের হলরুমে ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় বাংলাদেশ তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণমাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরায় তিন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি সঠিক ও সুষ্ঠু হবে এবং দেশের আপামর জনতা সার্বিকভাবে ভোট দিতে পারবে। আমরা মনে করি, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায় মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবালের কর্মী-সমর্থকরা রেলপথ অবরোধ করে গণমিছিল করেছেন।
নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দ করা ১,৫০০ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুট হয়েছে। প্রকাশ্যে এমন লুটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইলিশ লুটের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে নিন্দার ঝড় ওঠে।
গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও রেলওয়ের যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদ করা হয়। একাধিক দপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানে মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও অংশ নেন।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।
র্বত্য জেলার তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও অবকাঠামো ঘাটতি চিহ্নিত করতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও মারী স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক (বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন) ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বাউফলের প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি, সিএনজি, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাউফলে মদ খাওয়ার টাকা না দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত প্রসেনজিৎ উপজেলার কনকদিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিতোষ পালের ছেলে।
নেত্রকোণার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকায় ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। আটক পণ্যের মূল্য কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এ ঘটনায় ভ্যানচালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বিরকে (১৯) আটক করা হয়েছে।