যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণার কলমাকান্দার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর: শেরপুরে নেশাগ্রস্থ ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় ওই ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
গাজীপুরের শিল্পনগরী শ্রীপুরে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতিদিনই স্থানীয় ও জাতীয় পত্রিকায় নেতিবাচক খবর প্রকাশ পাচ্ছে। শ্রমিক আন্দোলন, শিল্প দূষণ, অপরাধ ও প্রশাসনিক অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদে এলাকা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নওগাঁর ইউনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নিদর্শন, পাহাড়পুর বৌদ্ধ বিহার, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পর্যটকদের সুরক্ষিত ভ্রমণের জন্য আরও আধুনিক পথে এগোচ্ছে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৃষ্টিনন্দন নতুন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসকের হতে সড়ক বিভাগের নিকট হস্তান্তরের মাধ্যমে এর শুভ সূচনা হয়।
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ভায়াগ্রা (যৌন উত্তেজক ওষুধ) উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এম আর কবির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
বান্দরবানে চুরির অভিযোগে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার গ্রুপিংমূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজের কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে সমাবেশ শুরু হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল সমাবেশে সভাপতিত্ব করেন।
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
চাঁদপুরের ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৯০টি যানবাহন তল্লাশি করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে ৬টি গাড়ি এবং জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা।