বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়।
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বেসরকারি আল আরাফাত সিকিউরিটি আউটসোর্সিং-এর বিরুদ্ধে জনবল সরবরাহের নামে অর্থ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
পটুয়াখালীতে র্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
যশোরের অভয়নগর উপজেলায় নির্মাণাধীন ইপিজেডের অরক্ষিত পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সামির (১৪) নামে এক কিশোর মারাত্মক ভাবে দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার একটি হাত ও দুই পায়ের আঙুল কেটে ফেলা হয়েছে বলে ।
এনসিপি মানিকগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার অভিযোগ করেছেন, দলের জনপ্রিয়তা ও দ্রুত বিস্তারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘এনসিপির উত্থান অনেকের চোখে হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ষড়যন্ত্র করতে মাঠে নামার প্রয়োজন নেই, যারা চায় তারা মনেই বিষ ঢেলে দিচ্ছে।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে বানিজ্যিকভাবে খোরশোল্লা ও ভেটকি মাছের চাষ শুরু করেছেন স্থানীয় চাষি আবু কালাম। তিনি জানিয়েছেন, আশানুরূপ উৎপাদন পেলে ভবিষ্যতে চাষ আরও সম্প্রসারণ করবেন। জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের বাসিন্দা আবু কালাম (৫৫)। তিনি কুশনা বাজারে সার ও কীটনাশক ব্যবসা করেন।
বিকাশ অ্যাকাউন্টে ভুল করে আসা ৪১ হাজার ৯৯০ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং শিক্ষার্থী আসাদুজ্জামান মনির (৩০)। শনিবার (১১ অক্টোবর) সকালে সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রহিমের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্ত্রী ও ছেলে মো. পারভেজ মিয়ার (২৫) হাতে টাকা বুঝিয়ে দেন তিনি।
কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখা যৌথভাবে এক সংবাদ সম্মেলন করেছে।
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় ঢাকা–ভাঙ্গা মহাসড়কে গভীর রাতে সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ২ টার সময় শরীয়তপুর জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা তস্তার কান্দি এলাকায় দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৪জন আহত হয়েছেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদল নেতা কর্তৃক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের টানা কর্মবিরতি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আজও শনিবার (১১ অক্টোবর) কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এর ফলে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)।
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন করেছেন শিক্ষকগণ। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান প্রজনন মৌসুম ২২ দিন মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা।
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।