রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রেমজনিত পারিবারিক কলহের জেরে খাদিজা আক্তার বাবুনী (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে চাঁদাবাজির একটি মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ নিহতদের পরিবারের।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি.আর. (Proportional Representation) পদ্ধতি চালু, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ই অক্টোবর ২০২৫ ইং) বাদ মাগরিব বেনাপোলের দি সান রুফ রহমান চেম্বারে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা।
কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গুলির শব্দ শুক্রবার ভোর পর্যন্ত থেমে থেমে শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
শেরপুরে পাখি শিকারের অপরাধে মো. উকিল মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন।
পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আমার প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক, আমার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক" এই স্লোগানকে সামনে রেখে সমবেশ ও মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রদল।
টিসিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলায় ৮টি উপজেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা চার লক্ষ আশি হাজার দুইশত আটাত্তর জন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ডিসি স্কয়ার মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব -১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।