একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে, তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরে মরা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ইসলামপুর পৌর শহর। এটি পুরাতন ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর ছোট্ট একটি শাখা। স্থানীয় ভাবে এই শাখা নদীর নাম পাথরঘাটা। যেটি অনেকটাই মরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ হোসেনকে রাঙ্গামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গাইবান্ধায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার সংবাদকর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস গাইবান্ধা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা।
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী-পুরুষরা অংশ নেন।
মেহেরপুরে সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের অভিযানে ভৈরব নদ থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
: লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি।
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।
নেত্রকোণার মোহনগঞ্জে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক শিশুর প্রবাস ফেরত পিতা ও পেছনে বসে থাকা মা গুরুতর আহত হয়।
খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।