গত শুক্রবার (৩ অক্টোবর) বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন বিভাগ খবর পেয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি পূর্ব বাজারেরমিাংসের দোকানে অভিযান চালায়। দুলাল মাংস বিতান নামের ওই দোকান থেকে ১৫ কেজি শিয়ালের মাংস উদ্ধার করা হয়। অভিযানকারীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা ছয়টি শি
রিপোর্টার্স২৪ ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ আবদুল হাকিম নামে এক ব্যবসায়ী। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের (৭৮) জানাজা নামাজ মঙ্গলবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
"একদিন তুমি পৃথিবী গড়ছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় "এসডিডিবি" প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার পরিষদ সম্মেলণ কক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ সোলাইমান সরদার (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই শুরু হলো প্রশাসনিক পদক্ষেপ। সাহারা মার্কেটের অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটার ও এক দোকানকর্মীর মৃত্যুর পর সিলগালা করে দেয়া হয়েছে সেই গোডাউনটি।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে দালাল চক্রের সহযোগিতায় অবৈধ পথে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্য ও সিএনজিচালকসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
যশোরের সদর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাতমাইল ও ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন খালাতো ভাই এবং অন্যজন অন্য একটি পরিবারের সদস্য।
রাজবাড়ীর পাংশা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগানসহ দেশে তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি আবাসিক ভবন থেকে স্যামুয়েল হাসদা (৩২) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য । এ সময় পুলিশের কাছে থাকা একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাঙ্গামাটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র জেলা সদরের পরিবর্তে কাপ্তাইয়ে স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।