মেহেরপুরে শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আত্মশুদ্ধি, ক্ষমা আর শান্তির বার্তা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে রাঙ্গামাটিতে উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের মধ্য দিয়েই শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দান অনুষ্ঠান।
নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বনপাড়া একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বরে সাইফুল ইসলাম (৩২) নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সফিক উল্যার ছেলে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত্রি সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিনী।
নাটোরে ডিবি পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পলমল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। র্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে অবৈধ নিয়োগ হয়েছে এমন অভিযোগ তুলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাবনার চাটমোহরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারসহ রিপন মন্ডল (২৬) নামে একজন যুবককে আটক করেছে র্যাব।
শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠ ভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর উদ্বোধন হয়েছে। ৫ অক্টোবর রবিবার শহরের অষ্টমীতলাস্থ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৩দিন মেয়াদী ওই প্রশিক্ষণ