৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নাটোরের স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি শুরু হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে মুবিন আলম (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৪অক্টোবর) দুপুরে উপজেলার শিয়ালখোওয়া নিথক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মুবিন আলম উপজেলার শিয়াল খাওয়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
মাদারীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে একটি ভবনের দুইটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪অক্টোবর) ভোরে আব্দুর রব হাওলাদার গলির নুরু মোল্লার মালিকানাধীন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিচতলার ভাড়াটিয়া আতিকুর রহমান তার শাশুড়ি অসুস্থ থাকায় গত বৃহস্পতিবার ঢাকায় যান।
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পৌর বিএনপির এক প্রাণবন্ত মিলনমেলা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে সমবেত হতে থাকেন পৌরসভা চত্বরে। কুশল বিনিময়, আড্ডা আর পুরোনো দিনের স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে চারপাশ।
বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুতেই বড় সাফল্য পেয়েছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিকারপুর এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এ সময় জালে আটকে পড়া জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করেন কর্মকর্তারা।
সনাতন পদ্ধতিতে নির্বাচন মানেই জুলাইয়ের রক্তের সাথে বেইমানি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম। শনিবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পটুয়াখালীর বাউফলে হত্যা চেষ্টা, ছিনতাই ও মারধরের মামলার এক নম্বর আসামি স্বপন কুমার দেবনাথকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মামলা দায়েরের ৪ মাস অতিক্রান্ত হলেও প্রধান আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে নানা কৌশলে মামলা তোলার জন্য হুমকি-ধামকি দিচ্ছে।
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ১৫ জন আহত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষ্যে চাঁদপুর মেঘনা মোহনায় একটি নৌ র্যালী বের হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকান্ড ঘটে বলে জানায় নিহতের স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের আশরাফ আলী হাজী বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।
কবিসংঘ বাংলাদেশের মাসিক ভাঁজপত্র অরিত্র’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩রা অক্টোবর শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ কার্যালয়ে আয়োজিত মাসিক সাহিত্যালাপ শেষে ওই ভাঁজপত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি ও কবিসংঘ’র ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে পদোন্নতিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো গাজীপুরের কাপাসিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে আজ শনিবার(৪ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এই মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের প্রায় এক হাজার রোগী স্বাস্খ্য সেবা নেয়। দুঃস্খ মানুষদের চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
অন্যের বাঁশ বাগানের নিচে ছোট্ট একটা বেড়ার ঘর। মাথার উপরে জরাজীর্ণ কয়েকটি টিন। রোদ বৃষ্টি যেন নিত্যসঙ্গী। এই খুপড়ি ঘরে কেটে গেছে ১৬টি বছর। সংসারের জিনিসপত্র বলতে কিছু বাটি-ঘটি আর ছেঁড়াছোটা পোষাক। একটা সময় অন্যের বাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। সেই আয়ের টাকা দিয়ে ছোট ভাইদের বড় করেছেন। এখন শরীর চলে না। তাই ভাইয়েরাও আর দেখে না। পিতার ভিটায় জায়গা পর্যন্ত হয়নি।