| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নিহত, আহত ১০

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৪:৫১:৪৫:অপরাহ্ন  |  ৬৯৩২০৪ বার পঠিত
সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নিহত, আহত ১০

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (সকাল ৭টা) ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪