| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, আহত ৩

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের এক এএসআই, এক কনস্টেবল এবং স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রংপুর সদরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ১৮ সেপ্টেম্বর

রংপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী (১৮ সেপ্টেম্বর) ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র বাছাই, বাতিল, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেছে রংপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।

বিস্তারিত...

খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবি

চাঁদপুর শহরের প্রধান খেলার মাঠগুলো দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করে সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনৈতিক ফেলোবৃন্দ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

লক্ষ্মীপুরে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. বাহার উদ্দিন ভেন্ডারের পরিবার। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়।

বিস্তারিত...

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা সুধারাম থানার সামনে ঢাকা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিস্তারিত...

ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে। নিহতরা হলো- কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

বিস্তারিত...

১৭ বিয়ের অভিযোগে বরিশালের সেই বন কর্মকর্তা বরখাস্ত

১৭ নারীকে বিয়ের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে দোকান ও অটোরিকশা

ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭ জন ভিক্ষুককে বিনামূল্যে ৬টি দোকান এবং একজনকে একটি অটোরিকশা বিতরণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিস্তারিত...

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

বিস্তারিত...

গোপালগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।

বিস্তারিত...

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি

রাজবাড়ীর কালুখালী উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা ও ডায়ানা হোস্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদুল হক রুমি বিশ্ব যুব উৎসব-২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছেন।

বিস্তারিত...

গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট খাচ্ছিলেন শ্রমিক, বিস্ফোরণে দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

বিস্তারিত...

আজ গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন, যার ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন তারা।

বিস্তারিত...

পদ্মরাগ ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর উদ্ধার

রংপুরের পীরগাছা স্টেশন এলাকায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। হঠাৎ এ দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিকের বেশি যাত্রী পড়েন চরম দুর্ভোগে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪