| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : বিচারপতি শাহীন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নবনিযুক্ত বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আজও বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে—এটা কেন?

বিস্তারিত...

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ মোছা. আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পরশ মণ্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

বিস্তারিত...

চাঁদপুরে ৬০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে কোষ্ট গার্ডের পৃথক অভিযানে জব্দকৃত ৬০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) বিকেলে শহরের ইচলি এলাকায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে প্রেসব্রিফিংয়ে এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম।

বিস্তারিত...

আট মাস পরও গ্রেফতার হয়নি কাপাসিয়ায় প্রতিবন্ধীকে গণধর্ষণকারীরা

গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের সরসপুর গ্রামের ‘ছায়া নীড় সেবাকেন্দ্রে’ আশ্রিত ঠিকানাহীন এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণে অভিযুক্ত মোশারফ হোসেনকে আসামী হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পারভীন আক্তার।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে দরিদ্র ১৫০০ শিক্ষার্থী পাচ্ছে নতুন স্কুলড্রেস

লক্ষ্মীপুরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুলড্রেস তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে মোট ১৫০০ শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় অপহরণকারী চক্রের দুইজন গ্রেপ্তার, চারজন উদ্ধার

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর থানার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী

বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী মাদক ব্যবসায়ী ছিলেন।

বিস্তারিত...

উজিরপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সংবাদ সম্মেলন

নিয়ম বহির্ভূত ভাবে বহিষ্কারের প্রতিবাদে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উজিরপুর উপজেলার ৩ নং জল্লা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মিজানুর রহমান। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, তিনি ছাত্রদলের ইউনিয়ন সভাপতি থেকে শুরু করে যুবদল ও সর্বশেষ দুই বার জল্লা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে : দুদু

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিস্তারিত...

মেহেরপুর জেলা প্রশাসক চত্ত্বর থেকে আদম ব্যাপারীকে তুলে নেওয়ার পর গাংনী থেকে উদ্ধার

বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার মামলার আসামি নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে আদালত থেকে জামিনে বের হওয়ার পরপরই প্রকাশ্যে তুলে নিয়ে যায় বাদী পক্ষরা। পরে পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামানকে উদ্ধার ও বাদী পক্ষের লোকজনসহ মাইক্রোবাসটি আটক করে

বিস্তারিত...

শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ

ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শেরপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। ইন্টারমিডিয়েটের কোনো শিক্ষার্থী কলেজে স্মার্টফোন নিয়ে প্রবেশও করতে পারবে না।

বিস্তারিত...

দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কালিহাতীর শিল্পীরা

শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসতেই উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। পূজার রঙে রাঙাতে এখন প্রাণপণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার মৃৎশিল্পীরা। উপজেলার নানা গ্রামে প্রতিমা তৈরির ধুম পড়ে গেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা গড়ার কর্মযজ্ঞ। বাঁশ, খড়, মাটি আর রঙের অনন্য মিশ্রণে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, মহিষাসুরসহ কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীর প্রতিমা।

বিস্তারিত...

চাঁদপুর মেডিকেলে প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

প্রতিষ্ঠার পর এই প্রথম শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে আয়োজিত মেলায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রণ করে। মেলার এই উদ্ভাবনী বিষয়গুলোর বিভিন্ন দিক সর্বসাধারণের জন্য তুলেধরেন দলভিত্তিক শিক্ষার্থী ও দল প্রধান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪