| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা

শেরপুরে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স ছাড়া সার বিক্রি করার অপরাধে আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

গাইবান্ধায় ঘাঘট নদীতে শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ(৪৪) এর মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

৩ মামলা থেকে অব্যাহতি পেলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা ২য় জজ আবদুর রহমানের আদালত বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত মামলা সমুহ অনুযায়ী প্রতিবেদন গ্রহণ করে ডা. শাহাদাত হোসেনকে অব্যাহতি দেন।

বিস্তারিত...

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের প্রবাসী ইদরিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) এবং এই দম্পতির ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন

বিস্তারিত...

লোকালয়ে আসছে হাতির পাল,পাহাড়ে খাবার ও পানির সংকট

ভারতীয় সিমান্তবর্তী জামালপুর-শেরপুর জেলার গারো পাহাড় অঞ্চলে খাবার ও পানির সংকটের কারণে খাবারের সন্ধানে লোকালয়ে আসছে বন্য হাতির পাল। এর কারণ হিসেবে পাহড়ে অবাধে গাছ নিধন, পাহাড় কাটা এবং অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।

বিস্তারিত...

কর্ণফুলী এলাকা থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার

কর্ণফুলী এলাকাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুলধা ও নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

লক্ষ্মীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

বিস্তারিত...

কালের গর্ভে বিলীন হচ্ছে কালিহাতীর ঐতিহ্যবাহী পাটি শিল্প

সময় নামক নির্দয় স্রোত আজ গ্রাস করতে বসেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শতবর্ষী ঐতিহ্য পাটি শিল্পকে। একসময় এ শিল্পের চাকচিক্যে মুখর ছিল গ্রামবাংলার প্রতিটি ঘরবাড়ি। পাটির শীতলতা ছিল বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ—বিয়ে-শাদি, ধর্মীয় অনুষ্ঠান কিংবা গরম দুপুরের বিশ্রামে পাটি ছাড়া চলতই না। অথচ আজ প্লাস্টিকের স্রোতে হারিয়ে যাচ্ছে সেই অতীত গৌরব।

বিস্তারিত...

নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বিস্তারিত...

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে

সিলেটে ক্রমশ বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি

বিস্তারিত...

ভাঙ্গায় থমথমে পরিস্থিতিতে যানবাহন চলাচল স্বাভাবিক

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। তবে গতকালের তাণ্ডব-সহিংসতার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সড়ক-মহাসড়কে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি, ফ্যাসিস্ট ধরতে চান ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষাপটে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক (ডিসি) বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জানিয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪