| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বরিশাল সিটিতে খাল দখল করে ভবন নির্মাণ

বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ম্যানেজ করে নগরীর ২৩নং ওয়ার্ড নবগ্রাম রোড খালপাড় এলাকায় প্লানবিহীন বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। নগরবাসীর অভিযোগ—খালের পাড়ে দীর্ঘদিন ধরে ভবন নির্মাণের অনুমোদন বন্ধ থাকলেও গোপন লেনদেনের মাধ্যমে ভবন নির্মাণের সুযোগ পাচ্ছেন প্রভাবশালীরা। সিটি কর্পোরেশন সূত্রে জানা যা

বিস্তারিত...

কালিহাতীতে তাঁতের বুননে টিকে থাকা ঐতিহ্য ও সংগ্রামের গল্প

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এক ছোট্ট গ্রাম বল্লা। আকারে ছোট হলেও তাঁতশিল্পের ইতিহাসে এর নাম অমলিন। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার মানুষের শিরায়-শিরায় বইছে তাঁতের সূক্ষ্ম নকশার রঙিন স্বপ্ন। ঐতিহ্য, সংস্কৃতি ও জীবিকার তন্তুগুলো একে অপরের সঙ্গে মিশে গড়ে তুলেছে বল্লার অনন্য পরিচয়।

বিস্তারিত...

জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের মা-ভাই গুরুতর আহত

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার ব্রি-কালিয়াকৈর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্য ও সাংবাদিক আজিজুল হাকিম সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী এবং চার বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিস্তারিত...

মেহেরপুরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর অংশগ্রহণ

মেহেরপুরে দিন দিন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমানভাবে বাড়ছে। ছোট উদ্যোক্তা প্রকল্প, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিভিত্তিক কাজেও নারীরা আগের তুলনায় বেশি অংশ নিচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যেও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চেষ্টা এখন স্পষ্ট।

বিস্তারিত...

নানাবিধ সমস্যায় জর্জরিত মাগুরার রেড ক্রিসেন্ট হাসপাতাল

নানাবিধ সমস্যায় জর্জরিত মাগুরার শ্রীপুরের একমাত্র রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি। ২০২৩ সালের ১৮ এপ্রিল শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি যাত্রা শুরু করে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ২ সিএনজি আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (১৮)।

বিস্তারিত...

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

বিস্তারিত...

পতিত স্বৈরাচার আর তাদের দোসররা গণতন্ত্রের শত্রু: খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, পতিত স্বৈরাচার, তাদের দোসররা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শত্রুরা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

বিস্তারিত...

পানছড়ি হাসপাতাল পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি এর ধরন, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে একটি বিস্তৃত গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে ১৫ সোমবার ( ১৫ সেপ্টম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ভবনে "কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ" এর এইচএসসি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের আয়োজনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।

বিস্তারিত...

বরিশালে ছাত্রশিবিরকে সাইকেল উপহার দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান

: বরিশাল মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাগরদী শাখায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার দিয়েছেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর শিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান। সোমবার (১৫ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় সাগরদী ছাত্র শিবিরের মাঝে উপকার সামগ্রী তুলে দেন।

বিস্তারিত...

কাপাসিয়ায় নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ার খিরাটীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বঙ্গতাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনাসভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪