| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জেলা প্রশাসক গোল্ডকাপে শাজাহানপুরের জয়

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শাজাহানপুর উপজেলা নাটকীয় জয়ে সেমিফাইনালে উঠেছে।

বিস্তারিত...

ফরিদপুরের ভাঙ্গায় তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে ফরিদপুর-২ আসন (নগরকান্দা ও সালথা উপজেলার সাথে) সংযুক্ত করার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় ঐক্য কমিটি।

বিস্তারিত...

১৬ দলীয় বেনাপোল বাজার ফুটবল টুনামেন্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত

গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধন হয়েছিলো ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্নামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।

বিস্তারিত...

বাউফলে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

পটুয়াখালীর বাউফলে অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিস্তারিত...

এতিম শিশুদের সাথে ‘বরিশাল বাণী’ পরিবারের নৈশভোজ

বরিশাল বাণী পরিবারের আয়োজনে প্রায় একশ’ এতিম শিশু শিক্ষার্থীর সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর পলাশপুর রহমানিয়া মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। বরিশাল বাণী’র ফেসবুক পেইজে লাইক ও ফলোয়ার (সদস্য) এক লক্ষ ছাড়িয়ে যাওয়ার উপলক্ষে এ বিশেষ আয়োজন করা হয়।

বিস্তারিত...

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে এসে প্রতারিত হয়ে ৭ দিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরল। ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি) সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। সে ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স ২ বর্ষের ছাত্রী।

বিস্তারিত...

বুড়িমারীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের যুবক আলা উদ্দিন শেখ তার বড় ভাই সালাহউদ্দিন শেখ (৩৫) কে নির্মমভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সালাউদ্দিন শেখ ভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের পুত্র।

বিস্তারিত...

নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।

বিস্তারিত...

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

ময়মনসিংহের ভালুকায় কর্মরত একাধিক সাংবাদিকের নামে বন কর্মকর্তার করা মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকালে ভালুকা প্রেস ক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

বিস্তারিত...

শেরপুরে হেফাজত নেতা মাওলানা মুলু মুন্সির সংবাদ সম্মেলন

শেরপুরে গরুর হাটে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের সাত পাকিয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

বিস্তারিত...

ভূমিদস্যু আলতাফের নির্যাতনের শিকার শিক্ষক আ. কাদের

ফরিদপুরের চরভদ্রাসনে দর্জির দোকানের কর্মচারী থেকে কোটিপতি হয়ে ওঠা আলতাফের বিরুদ্ধে জবরদখল, সরকারি সম্পত্তি দখল, মুক্তিযোদ্ধার ঘর ভাঙা ও ভুয়া কাগজপত্রে ভারতীয় নাগরিকদের নামে জমি ক্রয়সহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষক মো. মনির হোসেন ওরফে আঃ কাদের মোল্লা, হালিমা বেগম এবং মুক্তিযোদ্ধা সুবল শাহ।

বিস্তারিত...

দুপুরে দাওয়াত খাইয়ে রাতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করলেন ওসি

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দুপুরে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানোর পর সমালোচনার মুখে রাতে তাকে গ্রেপ্তার করেছেন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম।

বিস্তারিত...

সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

বিস্তারিত...

জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা। আসছে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪