দীর্ঘ নয় বছর পর মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে
মাদারীপুরের শিবচরে পূর্বশত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবচর উপজেলার পৌর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্যাপক ভাঙচুর ও দাঙ্গার ঘটনায় দুই টিকিট ইজারাদারসহ প্রায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ আদেশ জারি করেন।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে উদ্ধার হওয়া এক ইন্দোনেশিয়ান নাগরিকের ব্যাগ ১২ দিন পর ফেরত দেওয়া হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
নাটোরে অভিযান চালিয়ে এক বাসও ট্রাক থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।
মেহেরপুরের মুজিবনগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কবিতা খাতুন নামের এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুল নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের কুঠিপাড়ায় এই মারধরের ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে। রোববার (১৪সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প হয়। স্থায়িত্ব ছিল ৫ থেকে ৬ সেকেন্ড। তবে ভূমিকম্পের মাত্রা এখনো জানা যায়নি।
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর মৌজায় তিন পুরুষের পৈতৃক আবাদি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের বিরুদ্ধে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই জমিতে ঘর নির্মাণ করায় ভুক্তভোগী পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার( ১৪ সেপ্টেম্বর) সকালে বেসরকারি সংস্থা ইএসডিও’র দাশেরহাট কার্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।