দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা। আসছে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হচ্ছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
দীর্ঘ এক বছর ধরে স্কুলে অনুপস্থিত জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন। (৫ আগস্ট) ২০২৪ এরপর থেকে তার বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ উঠেছে। জরুরি বিভাগে ডাক্তার না পেয়ে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এমনকি গুরুতর আহত রোগীর চিকিৎসাও দিতে হয়েছে ওয়ার্ড বয়কে দিয়ে! আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের ফরহাদ হোসেন স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের লতাপাড়া গ্রামে। এ সময় তার ছেলে মেহেদি হাসান খেলতে গিয়ে কার্তি দিয়ে হাত কেটে ফেলেন।
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শনিবার) সকাল ১০টার দিকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর উপজেলার বেঙ্গরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও ধর্ষণ মামলা এবং মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেফতার করেছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী।
সাতক্ষীরার শ্যামনগরে জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে মারা গেছেন সাবেক মাদ্রাসা শিক্ষক ও খতিব সিদ্দিকুল ইসলাম (৭০)।
ঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় যাত্রীদের মধ্যে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারিখে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা ও র্যাব -১৪ ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ সিটির মেছুয়া বাজার ও তেরি বাজার নামক এলাকায় অবৈধ পলিথিন বিরোধী এক অভিযান পরিচালিত হয়।