বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের নুনগোলা ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে গোকুল ইউনিয়ন। শুক্রবার বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে স্বাগতিক নুনগোলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোকুল ইউনিয়ন।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের একটি দল।
আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী ও বামবলয়ের লোক বুঝতে পারছে না। নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।
নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল টাউনহল অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছেঁড়া তারে জড়িয়ে মো. ইসমাইল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দগ্ধ শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে ওইদিন দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ধানের প্রধান ক্ষতিকর পোকা মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কোটচাঁদপুরের কৃষকরা। মাঠের ধানে আক্রমণ শুরু করায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ৬ হাজার ১৮২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এ বছর । টানা দুই মাস বৃষ্টির কারণে বিগত বছরের তুলনায় ৪ হেক্টর কম। গত বছর এ উপজেলায় আমন ধানের চাষ হয়েছিল ৬ হাজার ১৮৬ হেক্টর জমিতে।
পটুয়াখালীর বাউফলে শক্তি প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আমি অনুরোধ করব কেউ শক্তি দেখাবেন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটা প্রমাণ হবে বাউফল উপজেলা।
কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীতে পড়ে আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বৃদ্ধা ওই ইউনিয়নের মৃত জবুউদ্দিনের স্ত্রী।
নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
মানিকগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতকর্মী সেলিম মোল্লার (৪০) বিরুদ্ধে। এই জাল প্রত্যয়নপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করার আবেদন করতে গিয়ে ধরা পড়েছে ১৫ বছরের এক কিশোর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠ প্রাঙ্গণে শিক্ষিকার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)।