| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

চাঁদপুর সদরের হানারচরে সাড়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউপি সদস্যের স্ত্রী এবং আরেক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

বিস্তারিত...

মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুর সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙনে বিস্তীর্ণ ফসলি জমিসহ হিন্দুধর্মাবলম্বীদের ব্যবহৃত শ্মশাঘাটও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ৮০-৯০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তাদের ৩০০০ পিলি (পানবরজের সারি) পান বরজ নদীতে ভেঙে গেছে।

বিস্তারিত...

জমি জটিলতায় ঠাকুরগাঁওয়ে সিজেএম আদালত ভবন নির্মাণ থমকে, ভোগান্তি সাধারণ বিচারপ্রার্থীর

জমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে আছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা আর মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিস্তারিত...

টিকটকে প্রেম, দেখা করতে গেলে বাল্যবিয়ে

মৌলভীবাজারে টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর প্রেমকে কেন্দ্র করে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বিষয়টি স্বজনদের নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোর এবং কিশোরীকে উদ্ধার করেছে।

বিস্তারিত...

হবিগঞ্জে কূপের সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সম্প্রতি কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এমন তথ্য জানায়।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : স্বামীর পর না ফেরার দেশে স্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ বাচা চৌধুরী (৩৮) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

বিস্তারিত...

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত জুহায়ের আয়মান আহনাফ বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শরিফুল ইসলামের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা।

বিস্তারিত...

মেহেরপুরে হেরোইনসহ সাবেক সেনাসদস্য আটক

মেহেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাবেক সেনা সদস্য চাঁদ আলীকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

বিস্তারিত...

মাদারীপুরে বীমা দাবী পরিশোধ ও কর্মী সম্মেলন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত বীমা দাবী পরিশোধ ও কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চৌগাছায় পুলিশের এসআই মারুফের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ

যশোরের চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে ভুক্তোভোগীর প্রতিপক্ষের নিকট থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তোভোগী স্নেহলতা পারভীন এসআই মারুফ লাবলু হোসেন, আশরাফ উদ্দিন ও হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে উর্দ্ধতন কতৃপক্ষের নিকট বিভিন্ন সময় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

বিস্তারিত...

জয়পুরহাটে বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়ে

বিস্তারিত...

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

দুই পক্ষের সংঘর্ষ : হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।

বিস্তারিত...

রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪