| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় থানায় অভিযোগ

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আলগী ও হামিরদী ইউপি ফেরতের দাবীতে ভাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি

ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বিস্তারিত...

চাঁচড়া চেকপোস্টে ৮শ’ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী আটক

ব্যস্ততম চাঁচড়া চেকপোস্টের চারপাশে তখন গাড়ির শব্দ, মানুষের আনাগোনা অন্ধকার নেমে আসছিল যশোর শহরে। হঠাৎ ভিড়ের মধ্যে এক নারীর চলাফেরায় সন্দেহ জাগে পুলিশের। কাঁধে ছোট্ট ভ্যানিটি ব্যাগ—বাহ্যত সাধারণ, অথচ ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর এক আস্তানা। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে আসক্তির মৃত্যুদূত, ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

বিস্তারিত...

কাপাসিয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এলাকায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

বগুড়ার সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার মাটিডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

ফুলবাড়ীতে ইয়াবাসহ গ্ৰেপ্তার এক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রাম থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

বিস্তারিত...

মেধাবী হাসিবের কলেজে ভর্তির দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক

লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিম উদ্দিন হাসিব এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকায় তার পড়াশোনার দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন।

বিস্তারিত...

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে রবিবার বিকেল ৪ টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবস্থান কর্মসূচি

৪ দফা দাবিতে রবিবার সকাল থেকে অবস্থান কর্মসুচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ কার্যালয় চত্বরে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নাগেশ্বরীতে প্রতিবেশীর সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ বলাৎকারের পর তাকে হত্যা করে লাশ গোপন করতেই সেপটিক ট্যাংকের ভেতরে রেখেছে প্রতিবেশী পাষণ্ড যুবক। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মমিনুল ইসলাম পলাতক রয়েছে।

বিস্তারিত...

স্বৈরতন্ত্রের মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই : শেরপুরে চরমোনাই পীর

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। নির্বাচনে মাধ্যমে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে। তাই স্বৈরতন্ত্র মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই। তিনি ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে দলটির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিস্তারিত...

বোয়ালমারীতে ঘোড়ার কামড়ে আহত ২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে হঠাৎ করে আতংক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

বিপিএটিসি থেকে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে শেরপুরে আগত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের দুই সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

বেনাপোল ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তলসহ ০২ জন গ্রেফতার

বেনাপোল স্থল বন্দরে কাঁচা মরিচ বাহী ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলি সহ ০২ জন’কে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। আসামী দুইজন উক্ত ট্রাকের ড্রাইভার এবং হেলপার। রোববার(৭ সেপ্টেম্বর) দুপুর ১’৩০ মিনিটের দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের’কে গ্রেফতার করে বিজিবি।

বিস্তারিত...

অভয়নগরে নারীকে হত‍্যার চেস্টায় আটক ১

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ঘরের টিন খুলে জেসমিন নামে এক মহিলাকে হত্যার চেষ্টা করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪