গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, শুধু ভালো ছাত্র হওয়াই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে তাদেরকে সব ধরনের অন্যায় ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে হবে।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১০ জন শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি)। সোমবার( ৮ সেপ্টেম্বর) শেরপুর শহরের গৌরিপুরে ডপস ক্যাডেট মেসে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, জমি দখল ও ভয়-ভীতি প্রদর্শন করে গ্রামবাসীকে অতিষ্ঠ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার ফাজিলাবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশালের বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ (২০২৫-২০২৭) এর কমিটি গঠন করা হয়েছে। ৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা এনজিও পরিষদের কার্যালয় এনজিও প্রতিনিধি ও মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের বিরুদ্ধে ১৯ সংগঠনের দেওয়া তথাকথিত মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডার প্রতিবাদে শহরের কলেজ মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে শত শত কলেজ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অংশ নেন।
বরিশাল জেলার উজিরপুর উপজেলা শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজারে পণ্য বিক্রিতে প্রতারণাসহ মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চাঁদপুর সদরের হানারচরে সাড়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউপি সদস্যের স্ত্রী এবং আরেক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
মেহেরপুর সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙনে বিস্তীর্ণ ফসলি জমিসহ হিন্দুধর্মাবলম্বীদের ব্যবহৃত শ্মশাঘাটও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ৮০-৯০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তাদের ৩০০০ পিলি (পানবরজের সারি) পান বরজ নদীতে ভেঙে গেছে।
জমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে আছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা আর মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মৌলভীবাজারে টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর প্রেমকে কেন্দ্র করে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বিষয়টি স্বজনদের নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোর এবং কিশোরীকে উদ্ধার করেছে।
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সম্প্রতি কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এমন তথ্য জানায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ বাচা চৌধুরী (৩৮) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত জুহায়ের আয়মান আহনাফ বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শরিফুল ইসলামের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা।