দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন জাতীয়তাবাদী শক্তির নেতারা, কিন্তু এখন কেন সেই নির্বাচনকে ভয় পান আপনারা? আমরা বুঝতে পারি না আপনাদের ভয়টা কোথায়—এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ প্রার্থী প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
ময়মনসিংহে "তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি” বিষয়ক অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, উশিকা।
মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুরসালিন (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। এ সময় তারা মানববন্ধন করে।
শেরপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা ৭ দফা দাবির সমর্থনে একঘন্টা অতিরিক্ত কাজের কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
লক্ষ্মীপুরে বাসায় ৭দিন ধরে এক তরুণীকে আটক রেখে ধর্ষণের ঘটনার প্রধান আসামী জয়কুড়িকে (২৫) গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মো. একরামুল হক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ি উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।
জামালপুরের ইসলামপুরে দুই গ্রুপে পৃথকভাবে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। উপজেলা কেন্দ্রীয় আডিটরিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ২ দিন পর আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) ক্লাস ও পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ। যেই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় থাকতো মুখরিত, সেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতৃবৃন্দদের অংশগ্রহণে শোভাযাত্রাটি কাপাসিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ দু'জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক জন নিহত হয়েছেন। নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কালীগাংনী গ্রামের ঘোনারমোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মাপার মেশিনসহ নাছিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্নতা, এনেস্থেশিয়া বিশেষজ্ঞ না হয়েও এনেস্থেশিয়া প্রয়োগ, একজন রোগীর জন্য নির্ধারিত ওষুধ অন্য রোগীর কাছে ব্যবহার, লাইসেন্স নবায়ন না থাকা—এমন একাধিক অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, যৌথ বাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল।