জশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জুলাই অভ্যুত্থানের পর মেধাভিত্তিক সিট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তা কার্যকর হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে শিক্ষার্থীদের মাঝে। নির্ধারিত মেরিট না থাকা সত্ত্বেও কেউ কেউ আবাসিক হলে অবস্থান করছেন, এতে বঞ্চিত হচ্ছেন সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীকে মারধর ও ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযুক্ত ওই নেতা ছিনতাইয়ের টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীকে মারধর ও ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযুক্ত ওই নেতা ছিনতাইয়ের টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাবি প্রক্টর অফিস থেকে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়। এর আগেরদিন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রক্টরের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন। শোকজ নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ‘তামাকমুক্ত’ ঘোষণা করে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সরকারি ও বেসরকারি সব স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা অফিসগুলোতে বুধবার এই আদেশ পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে হেলদি প্রোমোটিং স্কুল (এইচপিএস) নীতির সঙ্গে একত্রে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তামাকমুক্ত ঘোষণা করা, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার, বিক্রয় ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং প্রয়োজনীয় ‘তামাকমুক্ত বিদ্যালয়’ সাইনবোর্ড স্থাপন করতে হবে। তামাক শিল্পের কোনও পৃষ্ঠপোষকতা কার্যক্রমও নিষিদ্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষাকেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)
বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচ (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন প্রশাসনিক ভবনের ভেতরে আটকে পড়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তারা টানা আট ঘণ্টা অবরুদ্ধ রয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করেছেন একদল শিক্ষার্থী। একই সঙ্গে ওই মন্তব্যের জন্য মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ডাকসু। বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান বলেন, ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা। ইসলামী ছাত্রশিবির সেটি পরিবর্তন করতে সক্ষম হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাথরঘাটা উপজেলার কাকচিঁড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় আয়োজিত ওই জনসভায় তিনি এসব মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় প্রায় ত্রিশজন কিশোর-তরুণকে কানে ধরিয়ে উঠবস করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন কিশোর-
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে এবং মেন্টাল হেলথ ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি (এমএইচসিআরইউ)-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী, হলভিত্তিক ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল যেন অভিভাবকহীন এক ছাত্রাবাস। নানামুখী সমস্যার অভিযোগ থাকলেও মিলছে না কোনো সমাধান। শিক্ষার্থীদের অভিযোগ, অবাধে কাটা হচ্ছে হল প্রাঙ্গণের গাছ, যার ফলে জীববৈচিত্র্য যেমন বিপন্ন হচ্ছে, তেমনি গ্রীষ্মকালে তীব্র রোদের প্রকোপে পড়বে চবির শাহ আমানত হল। লাগামহীন বৃক্ষনিধনের কোনো জবাব নেই। ইতোমধ্যে হলটির বিশের অধিক অর্ধবর্ষীয় গাছ কেটে ফেলা হয়েছে।
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভাসমান দোকান থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। হলপাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘চাঁদাবাজদের ঠিকানা- এই ক্যাম্পাসে হবে না’—এ ধরনের স্লোগান দেয়। সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, নীলক্ষেত ও মেট্রোরেল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলছে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনার মাধ্যমে সেই প্রত্যাশা ব্যাহত হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঢাবির শিক্ষার্থী রিয়াজুল ইসলাম যুবা বলেন, পূর্বে উচ্ছেদ কার্যক্রমের সময় কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী সেজে মিছিল করলেও বর্তমানে তাদের চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি প্রশাসনের কাছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভকারীরা জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট”।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯০ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।