ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়ন এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশ ২০২৫–এর খসড়া সংশোধন ও চূড়ান্তকরণের কাজ শেষ ধাপে পৌঁছেছে। খসড়া নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে পাকিস্তানের প্রতীকী পতাকা পেতে তার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং এর আগের দিন রাতে সার্জেন্ট জহুরুল হক হলে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান রোববার জানান, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকতে হবে। টেস্টের সময় চিকিৎসক ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা থাকবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সভাপতি, আবু বক্কর সিদ্দিক সহ–সভাপতি এবং নাজনীন আকতার নিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় ১ ঘণ্টা অবরোধের পর সড়কটি থেকে সরে গেছেন পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে নামে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নতুন মডেল উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করছে।
অতিথি নির্বাচন ও অনুষ্ঠানের সময় নির্ধারণে শিক্ষার্থীদের মতামত বিবেচনায় না নেওয়ার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৬০, ৬১ ও ৬২ ব্যাচের একাংশ সাবেক শিক্ষার্থী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জুলাই গণঅভ্যুত্থানে দেশের তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে যখনই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন হয়েছে, তখনই তারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচ বছর পর সমাবর্তনের আয়োজন হলেও দিনক্ষণ নির্বাচন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অভিযোগ যাচাই–বাছাইয়ের পর তিনজন শিক্ষকে বরখাস্ত ও দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিস্তৃত। বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের কিছু অংশে এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলায় (উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা) অবস্থান করছে। মোট প্রায় ১০,০০০ বর্গকিলোমিটারের মধ্যে ৬,৫১৭ বর্গকিলোমিটার (৬৬%) বাংলাদেশের অংশে এবং বাকি ৩৪% ভারতের অংশে অবস্থিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে চলছে সিন্ডিকেটের বৈঠক। আর এই বৈঠকের বাইরে রেজিস্ট্রার অধ্যাপক ড.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকবিরোধী অভিযানে বাংলা মদের আস্তানার সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ ঘটনায় নারীসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।