| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিজেএস গেজেট থেকে বাদ পড়া রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সর্বশেষ গেজেট থেকে সুপারিশপ্রাপ্ত ১৩ জন প্রার্থী বাদ পড়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বিস্তারিত...

ঢাবিতে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামীকাল রোববার (৩০ নভেম্বর) থেকে সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করবে।

বিস্তারিত...

চবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য চবি ছাত্রদল দোয়া ও মিলাদের আয়োজন করেছে।

বিস্তারিত...

ফাজর চলচ্চিত্র উৎসবে ঢাবির দুই সাবেক শিক্ষার্থীকে আমন্ত্রণ

ইরানের শিরাজে অনুষ্ঠিত ৪৩তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের দুই সাবেক শিক্ষার্থী।

বিস্তারিত...

রাবিতে ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা সমিতি, রাবি–এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

আইবিএর পরীক্ষার মধ্য দিয়ে শুরু ঢাবির ভর্তিযুদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (২৮ নভেম্বর) শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

২২ ডিসেম্বরেই জকসু নির্বাচন চায় ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’

জকসু নির্বাচন পেছানোর বিরোধিতা করে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল-ছাত্র অধিকার-সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বরাবর এ স্মারকলিপি জমা দেয় তারা।

বিস্তারিত...

ঢাকা কলেজে স্কুলিং কাঠামো প্রস্তাবের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং কাঠামোর সঙ্গে ঢাকা কলেজকে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। প্রস্তাবটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিস্তারিত...

যশোরে যবিপ্রবি শিক্ষার্থী-দোকানি সংঘর্ষ, পুলিশ ও সেনার হস্তক্ষেপে শান্তি

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জাবিতে বাউল নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল

দেশের বিভিন্ন স্থানে বাউল–ফকির–সুফিদের ওপর সাম্প্রতিক হামলা ও নিপীড়নের প্রতিবাদে এবং বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

বিস্তারিত...

টিএসসিতে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজন করা হয় ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় একদল শিক্ষার্থীর উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

রাবি ক্যাম্পাসে ভোক্তা অধিদপ্তরের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট ও দোকানপাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিস্তারিত...

জকসু নির্বাচনে ভিপি পদে ১২, জিএস পদে ১১জন লড়বেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিভিন্ন পদে জমা হওয়া মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে রাজশাহী–ঢাকা রেলপথ অবরোধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও রাজশাহী–ঢাকা রেলপথে অবরোধ কর্মসূচি শুরু করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন আটকে তাঁদের আন্দোলন শুরু হয়।

বিস্তারিত...

জবির ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এবং ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হলেও ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সরাসরি ক্লাস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪