শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। গতকাল শনিবার রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো
শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি চিরন্তন’–এ শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
উনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশনের ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ৩০ পর্যন্ত—বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হওয়া হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় শহীদ মিনার চত্বর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল শুরু করেন।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী ও ছাত্রনেতা সাদিক কায়েম। এ ঘটনাকে ‘গ্যাংস্টার তৎপরতার বহিঃপ্রকাশ’ উল্লেখ করে তিনি ঢাকা শহরকে গ্যাংস্টারমুক্ত করতে “অভ্যুত্থান শুরু হবে” বলে ঘোষণা দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের ৩৪ পদে মোট ১৮৯ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন ৪২ জন প্রার্থী—এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৩৮ ও হল সংসদে ৪ জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে টিএসসি চত্বর থেকে মিছিল বের করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা। এর আগে আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে যান। পরে কিছু শিক্ষার্থী এ খবরে সামাজিক বিজ্ঞা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত সোমবার। এ বছরের ভর্তিযুদ্ধে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে একটি আসনের বিপরীতে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফের’ আখ্যা দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।