ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে মো. রবিউল হক নামের এক শিক্ষার্থী রুমমেটের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অনিয়ম ও গাফিলতির অভিযোগ এনে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে আর্থিক জরিমানাসহ ৯টি দাবি জানিয়েছে দুর্ঘটনায় নিহতদের পরিবার।
বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং তিন দাবিতে শাহবাগ অবরোধের ৫ ঘণ্টা পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও তাদের ব্যালট নম্বর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়। এবার প্রচারণায় প্রার্থীরা নিজেদের নামের পাশে ব্যালট নম্বরও উল্লেখ করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। তবে প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত প্রার্থীর ব্যানার-ফেস্টুন বিকৃতি ও ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি প্রার্থীদের ছবি বিকৃতি করে ব্যঙ্গাত্মক অবয়ব তৈরি করা হয়েছে, যা পুরো ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। ৫০৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ জন পুনরায় আপিল করেননি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করতে ৭ পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী উপস্থিত থাকবে। এ ছাড়া ফল ঘোষণার আগ পর্যন্ত ব্যালট বাক্স সেনা তত্ত্বাবধানে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৮ তারিখ বিকাল থেকে ৯ তারিখ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে রোববার নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে অবস্থান করায় ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এরই মাঝে, বিষয়টিকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থিতা বাতিল হতে যাচ্ছে স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী মো: জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামী নামে দুই পদপ্রার্থীর।