ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যে ফুঁসে উঠেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা। তাকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। এরমধ্যে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তার কুশপুতুল দাহ করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে ‘প্রতিরোধ পর্ষদ’। এ ছাড়াও আরও পাঁচ দফা দাবি জানিয়েছে বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠন সমর্থিত এই প্যানেল। রোববার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য নীতিমালা পাস হওয়া থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রতিদ্বন্দ্বী না থাকায় হল সংসদের নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী। তাঁদের একজন রেহেনা আক্তার, অন্যজন লামিয়া আক্তার (লিমা)। তাঁরা দুজনই বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করার জন্য দুটি হল সংসদে প্রার্থী হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন আদৌ হবে কি না প্রশ্নে ডাকসু নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী উমামা ফাতেমা বলেন, ‘এ নিয়ে যেমন শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা আছে, তেমনই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যেও রয়েছে পরাজয়ের আশঙ্কা। কারণ এবারের নির্বাচনে বহু স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। অনেক হলে কোনো নির্দিষ্ট প্যানেল নেই,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নারী প্রার্থীরা ‘সাইবার বুলিংয়ের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আবু সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৪ জন আপিল করেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে বলে দেবো।
কা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় ২৮টি পদের বিপরীতে প্রার্থী ৪৬২ জন। ভিপি পদে ৪৮ জন, জিএসে ১৯ জন আর এজিএসে ২৮ জন প্রার্থী। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী হলেও আলোচনায় আছেন কেউ কেউ। শীর্ষ তিন পদের জন্য যে সব প্রর্থী আলোচিত, তারা কেউ দলীয় পরিচয়ের কারণে, কেউ গণঅভ্যুত্থানে অবদানের জন্য, আবার কেউ ভালো ফলাফল কিংবা সুবক্তা হওয়ার জন্য আলোচিত।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলো স্কুলটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। তার বাড়ি বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবিরের গঠনমূলক কাজে প্রতিযোগিতায় না পেরে কিছু সংগঠন বিরোধিতায় লিপ্ত হচ্ছে।
প্রোপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধিন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সর্ব মিত্র চাকমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে টানানো প্রচারণামূলক বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (২২ আগস্ট) ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আগামী সপ্তাহের শেষ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহের যে-কোনো দিন অনুষ্ঠিত হবে নির্বাচন।