| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা দিল্লির বয়ান শোনাচ্ছে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে : সাদিক কায়েম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৫:০৯:৪২:অপরাহ্ন  |  ১৫৭৬০৩৬ বার পঠিত
যারা দিল্লির বয়ান শোনাচ্ছে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে : সাদিক কায়েম

রিপোর্টার্স ২৪ ডেস্ক : ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে।’

রবিবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা।

আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বড় অংশেরই শিক্ষার্থীদের নিয়ে কোনো ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালি বয়ানের ক্যাসেট বাজাচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি।

কিন্তু ৩ দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে। এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা থেকে যায়।’ এ সময় প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দেবে।

তার প্রার্থিতা বাতিলের জন্য দায়ের করা রিটের ব্যাপারে ফরহাদ বলেন, ‘আগে আমাদের নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছেন। যিনি রিট করেছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে।’

ফরহাদ আরো বলেন, ‘এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে।

কিন্তু রিট আরো আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪