যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৬ সালের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি প্রধান প্রবেশপথে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রক্টরিয়াল টিমের সঙ্গে আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যদের সমন্বয়ে তল্লাশি অভিযান চালানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে বলে জানিয়েছে সাম্প্রতিক টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২২ জুন থেকে।
জানা যায়, পা ভেজাতে গিয়ে পিছলে সানজিদা পুকুরে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতি অবমাননা বলে মনে করছেন। তবে এতো সমালোচনার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
গত ২৭ মে জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারকে ৭১ এর যুদ্ধাপরাধীর দায় থেকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হয়। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। সেই কর্মসূচীতে হামলা চালায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা। এতে আহত হয় ছাত্র জোটের নেতাকর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা দপ্তরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোট ও শাহবাগ বিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চ রাবি শাখা। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। ছাত্র মিশনের আহ্বায়ক জি. এ সাব্বির লিখিত বক্তব্যে বলেন, গায়ে পড়ে হাতাহাতি শুরু এবং জ্বলন্ত মশাল ছুঁড়ে মারে বাম দলের কর্মীরা।
সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে এ হামলার ঘটনা ঘটে। তিতুমীর কলেজের ছাত্রদলের আহ্বায়ক ইমামের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বহনকারী স্কুলবাসগুলোর বেপরোয়া চালনার অভিযোগ দীর্ঘদিনের। এই প্রবণতা শুধু নিয়ম ভঙ্গ নয়, বরং শিক্ষার্থীদের জীবনের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা সেই ঝুঁকির ভয়াবহতা আবারও সামনে এনেছে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের মূল ক্যাম্পাসে ফিরেছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, একইসঙ্গে শিক্ষাগত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত সংসদীয় প্রতিযোগিতা, নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৩শে মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজন যৌথভাবে করছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরেই যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু সেই শাটলই এখন পরিণত হয়েছে এক ‘জঘন্য টাইম কিলিং মেশিন’-এ। প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়, বগি সংকট এবং বাহ্যিক দুর্বৃত্তদের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে হাজারো শিক্ষার্থীর মূল্যবান কর্মঘণ্টা।