| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোন ট্র্যাজেডি : মৃত্যুর কাছে হেরে গেলো শিক্ষার্থী তাসনিয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৪:৫০:৫০:পূর্বাহ্ন  |  ১৬০৩৪২৫ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি : মৃত্যুর কাছে হেরে গেলো শিক্ষার্থী তাসনিয়া
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলো স্কুলটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। 

তার বাড়ি বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে।

গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ৩৭ জন নিহত হয়। তাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ ছাড়া অনেকে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪