ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যবসায়ীকে অপহরণ, মারধর করে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার হন তিনি।
ইসরায়েলি বাহিনীর হাত থেকে সদ্য মুক্তি পাওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, তাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছে। এমনকি হামাসের সমর্থক দাবি করে তাঁদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের আটক দশা থেকে মুক্ত হয়ে তুরস্ক থেকে শ
ওয়ার্ল্ড ফুড ফোরামের ইভেন্টে যোগ দিতে রোববার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর এ থাকা কর্মকর্তা।
পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও বাহরাইন। এর ফলে উভয় দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি হবে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ও দেশটির শ্রম-আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন এক বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হন। শনিবার (১১ অক্টোবর) বাহরাইনে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি আবু ত্বহা মোহাম্মদ আদনান ‘পুরোনো প্রেমে’ মজেছেন বলে দাবি করেছেন। আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে এর আগে ২ অক্টোবর রাতে সাবিকুন নাহার একই পোস্ট করেছিলেন।
‘আমরা সেফ এক্সিট চাই না। স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী সময়ে এই দেশেই থাকব’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গন থেকে দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে। ক্ষমতার পালাবদলে যাতে দুর্নীতির পালাবদল না হয়, সে বিষয়ে সজাগ থাকা খুবই জরুরি। তিনি বলেন, গত ১৫ বছরে আমরা দেখেছি ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর পর আবারও রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনা হলে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের দেশে দেখা যাচ্ছে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিকিউরিটি চ্যালেঞ্জেস। নিরাপত্তা এটা একটা বিরাট আকারে দেখা দিয়েছে। এটা নিয়ে সবাই দুঃশ্চিন্তার মধ্যে আছে। এটা মোকাবিলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।
বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা হিসেবে আমাদের কোনো সেফ এক্সিটের দরকার নেই, বরং এই জাতিরই প্রয়োজন ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্সিট নেওয়ার। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ নিয়ে আয়োজিত জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য ১২০০ টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না। অথচ এর দাম ১ হাজার টাকা মধ্যে হওয়া উচিত।