সারজিস লেখেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এ হামলাকে ‘ন্যাক্কারজনক ও বর্বরোচিত’ উল্লেখ করে বলেন, এ ঘটনা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টারই অংশ।
নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজ আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব।
গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
চীন সরকারের আমন্ত্রণে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ১১ জুলাই চীনে রওয়ানা হয়ে ১৫ জুলাই মঙ্গলবার রাতে দেশে ফেরেন।
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
তিনি বলেন, অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটা দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটা নির্দিষ্ট দিন থাকে। তবে ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো- মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মানুষকে কোনো শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে।
মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
জানা গেছে, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতাকর্মীর ঢাকায় আগমনের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও নিরাপত্তা ইস্যুতে সরকারকে সমন্বিত সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে বিএনপি পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটা শক্তিশালী করতে চাই। ভবিষ্যতে যেন কেউ তত্ত্বাবধায়ক সরকারে হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যদি কেউ পরিবর্তন আনতে চায়, সেটা গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছি।