| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন আহমেদ

যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।

বিস্তারিত...

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে হুঁশিয়ারি ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘যেকোনো মূল্যে এই উদ্যোগ বাস্তবায়ন থেকে সরকারকে সরে আসতে বাধ্য করা হবে।’

বিস্তারিত...

সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

সামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদসামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসতেছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি অনেকের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।'

বিস্তারিত...

গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা এবং মিটফোর্টে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

বিস্তারিত...

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) হামলা-মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে।’

বিস্তারিত...

ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ: রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে চালু হচ্ছে স্পেশাল ট্রেন

আগামী শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিস্তারিত...

সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় সরকারের সঙ্গে গোপন কোনো শক্তি কাজ করছে : ডা. মোহাম্মাদ তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন।

বিস্তারিত...

ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ‘ডেভিল রানি:সোহেল তাজ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বিস্তারিত...

আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭জুলাই) বিকালে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল।

বিস্তারিত...

জামায়াতের জাতীয় সমাবেশে মানুষের ঢল নামবে: গোলাম পরওয়ার

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত সমাবেশে সারাদেশ থেকে মানুষের ঢল নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার ( ১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলতেই গোলমাল শুরু হয়েছে: মির্জা ফখরুল

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

শহীদ জিয়ার সমাধী এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর সামাধী প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ বলেন, ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ভবিষ্যতে ভালো করা সম্ভব হবে না। বাস্তবতা যা আছে, তাতে আমাদের উদ্যোক্তাদের সহায়তা করতেই হবে।

বিস্তারিত...

সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে : সালাহউদ্দিন

সালাহউদ্দিন বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এ সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা প্রদান করেছি, কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা এবং কেন? এই ‘দুই কেন’র জবাব হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪