সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা স্থানীয় ভোটার ইয়াজদায়িনকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে বিএনপি প্রার্থীর সমর্থকরা এ মারধর করেন। এসময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থিতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে
চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যে’ থাকছে না। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওই জোট থেকে বেরিয়ে আলাদাভাবে করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় ঢাকার পল্টনে দলের কেন্দ্রীয় কা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে এতে যোগ দিয়েছেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।
চব্বিশের জুলাইয়ের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণসফর’, ‘ইজতেহাদ’ কিংবা ‘পিপলস অ্যাকশন’
রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কয়লা ও গ্যাস সম্পদকে নিয়ন্ত্রণে আনার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিরা ষড়যন্ত্র চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে এলাকাবাসীর জীবনমান উন্নত হবে। তিনি জানিয়েছেন, এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট ও কৃষকের স্বার্থে বিএনপি কার্যক্রম নিশ্চিত করবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান, ভাই ও পরিবারের একজন সদস্য হিসেবে ধানের শীষে ভোট চাই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সমাবেশের প্রস্তুতি চলছে। সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য বাঁশসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ইতোমধ্যে মাঠে আনা হয়েছে। তার আগমনকে ঘিরে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ডোমার উপজেলার ডিমলা গঠনে শুধু দল ও প্রতীকের ভিত্তিতে নয়, বরং প্রতিহিংসা, চাঁদাবাজি ও মাদকমুক্ত হয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় জোট’ থেকে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লড়াই করবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে।